Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া IOC সুবর্ণ জয়ন্তী বর্ষে আয়োজিত হলো ‘সার্ভো হলদিয়া ম্যারাথন ২০২৬,মিনি ভারতবর্ষের প্রতিচ্ছবি

ইন্ডিয়ান অয়েল হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হলো ‘সার্ভো হলদিয়া ম্যারাথন ২০২৬’। ম্যারাথনকে কেন্দ্র করেই এদিন আক্ষরিক অর্থেই এক মিনি ভারতবর্ষের প্রতিচ্ছবি ধরা পড়ল হলদিয়ার বুকে।ম্…



 ইন্ডিয়ান অয়েল হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হলো ‘সার্ভো হলদিয়া ম্যারাথন ২০২৬’। ম্যারাথনকে কেন্দ্র করেই এদিন আক্ষরিক অর্থেই এক মিনি ভারতবর্ষের প্রতিচ্ছবি ধরা পড়ল হলদিয়ার বুকে।ম্যারাথনে তিন হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কেবল স্থানীয় বাসিন্দা বা রিফাইনারির কর্মীরাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাদার ও শৌখিন দৌড়বিদরা এই উৎসবে শামিল হন।এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি—এই তিন বিভাগের দৌড়ের সূচনা করেন হলদিয়া রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল) এস কে দাস। সঙ্গে ছিলেন ইন্ডিয়ান অয়েলের পদস্থ আধিকারিক মনোজ কুমার শর্মা, বঙ্কিম বিহারী পাত্র, অনুরাগ সচদেব এবং কোস্ট গার্ডের ডিআইজি আনোয়ার খান। 

শীতের আমেজ গায়ে মেখে রবিবার ভোরের আলো ফুটতেই এক অন্য দৃশ্যের সাক্ষী থাকল হলদিয়া। চিরাচরিত সাইরেন বা কলকারখানার যান্ত্রিক শব্দ নয়, এদিন শিল্পনগরীর রাজপথ মুখরিত হলো হাজার হাজার মানুষের পদধ্বনিতে।

No comments