সংক্রান্তিতে শীতের আমেজে দুর্গাচকে পিঠে বিতরণ এবং গাছ বিতরণ করা হলো একে অপরের মধ্যে ।হলদিয়ার মঞ্জুশ্রী সংলগ্ন এলাকায় সবুজের অভিযান ফেসবুক পরিবারের মধ্যে গাছ বিনিময় করা হয় ।গাছের সাথে পিঠে বিতরণ করা হয় । উপস্থিত মানুষজনদের …
সংক্রান্তিতে শীতের আমেজে দুর্গাচকে পিঠে বিতরণ এবং গাছ বিতরণ করা হলো একে অপরের মধ্যে ।হলদিয়ার মঞ্জুশ্রী সংলগ্ন এলাকায় সবুজের অভিযান ফেসবুক পরিবারের মধ্যে গাছ বিনিময় করা হয় ।গাছের সাথে পিঠে বিতরণ করা হয় । উপস্থিত মানুষজনদের ইনডোর ও আউটডোর গাছ প্রদান করা হয়। আয়োজক- হলদিয়া এস.সি, এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। পরিবেশের দূষণ কমাতে বিগত বছরের মত এ বছরও তারা চারা গাছ রোপনের উপর জোর দেয় ।প্লাস্টিক দূষণ বাস্তুতন্ত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে, বিশ্বব্যাপী জীবিকা এবং খাদ্য উৎপাদনকে প্রভাবিত করে। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা ও সবুজের অভিযানের তাপস জানা,রামপ্রসাদ দাস ,অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ । সংগঠনের তরফে জানানো হয় আগামী দিনে হলদিয়াতে দূষণ প্রতিরোধে সংগঠন কাজ করবে।

No comments