পর্যটকদের নিরাপত্তায় পুলিশি নজরদারিও আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।কয়েক বছরে ভোল বদলে গিয়েছে দিঘার। এক সময় দিঘা মানেই ছিল সমুদ্র স্নান আর ঝাউবনে সময় কাটানো। কিন্তু এখন নব নির্মিত জগন্নাথ মন্দির, অমরাবতী পার্ক, ঝাঁ-চকচকে রা…
পর্যটকদের নিরাপত্তায় পুলিশি নজরদারিও আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।কয়েক বছরে ভোল বদলে গিয়েছে দিঘার। এক সময় দিঘা মানেই ছিল সমুদ্র স্নান আর ঝাউবনে সময় কাটানো। কিন্তু এখন নব নির্মিত জগন্নাথ মন্দির, অমরাবতী পার্ক, ঝাঁ-চকচকে রাস্তা এবং আলোকসজ্জা দিঘাকে এক নতুন রূপ দিয়েছে। টানা এই ছুটির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশ ও দিঘা উন্নয়ন পর্ষদকে।প্রত্যেকবারই এই সময়ে কড়া নিপাপত্তা থাকে দিঘায়। এ বারেও তার অন্যথা নয়।’দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, ‘শীতের আমেজ কমলেই দিঘায় পর্যটকের ঢল নামে। এ বারেও তাই হবে বলে আশা রাখি।’তবে এখন ঠান্ডার দাপট আর নেই। ফলে সামনের ছুটিতে রেকর্ড ভিড়ের আশায় ব্যবসায়ীরা।

No comments