মঙ্গলবার সকালে নন্দীগ্রামের কালীচরণপুর ও সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একটি প্রচার ট্যাবলো ভাঙচুর এবং দলেরই কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা বিজেপির ‘আদি’ বনা…
মঙ্গলবার সকালে নন্দীগ্রামের কালীচরণপুর ও সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একটি প্রচার ট্যাবলো ভাঙচুর এবং দলেরই কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা বিজেপির ‘আদি’ বনাম ‘নব্য’ লড়াইকেই নতুন করে সামনে এনে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যাবলোর দায়িত্বে থাকা চালক ও কর্মীদের ওপর চড়াও হয়ে প্রশ্ন করা হচ্ছে— “কার নির্দেশে এই গাড়ি বেরিয়েছে? স্থানীয় নেতৃত্ব কেন কিছু জানে না?” মুহূর্তের মধ্যে বচসা শুরু হয় এবং ট্যাবলোর গায়ে থাকা ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, “নন্দীগ্রামে এখন বিজেপি বনাম বিজেপি লড়াই। আদি বিজেপি কর্মীরা বহিরাগতদের দাপট সহ্য করছে না। শুভেন্দু অধিকারীর মিথ্যে দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।”

No comments