Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তমলুকে নির্বাচিত নবনিযুক্ত চেয়ারম্যান হলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৈদ্যনাথ সিনহা

তাম্রলিপ্ত পৌরসভায় উত্তেজনার অবসান,মহামান্য হাইকোর্টের নির্দেশে নবনিযুক্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন বৈদ্যনাথ সিনহা।বুধবার মহামান্য হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার পুনরায় কাউন্সিলরদের মধ্যে ভোট প…

 


তাম্রলিপ্ত পৌরসভায় উত্তেজনার অবসান,মহামান্য হাইকোর্টের নির্দেশে নবনিযুক্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন বৈদ্যনাথ সিনহা।বুধবার মহামান্য হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার পুনরায় কাউন্সিলরদের মধ্যে ভোট প্রক্রিয়ার শুরু হয়। তমলুকে নির্বাচিত নবনিযুক্ত চেয়ারম্যান হলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৈদ্যনাথ সিনহা এবং ভাইস চেয়ারম্যান হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগম। দলীয় নির্দেশে কিছু দিন তৃনমূলের কাউন্সিলার চঞ্চল খাটুয়া তমলুক পৌরসভা চালিয়েছেন ।নব নিযুক্ত পৌরসভার চেয়ারম্যানকে সবুজ অভিনন্দন জানায় তৃনমূলের কাউন্সিলারগন। অভিনন্দন জানিয়েছেন তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ডা : দীপেন্দ্র নারায়ণ রায়। তবে শপথ গ্রহণের আগে পৌরসভা ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্সিলর চঞ্চল খাটুয়া ও তৃণমূলের একাংশ কাউন্সিলরা। তবে তৃনমূলের অন্দরে যে ফাটল তৈরী হয়েছে তার বলার অবকাশ রাখে না।

No comments