Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রাত কাটলেই হলদিয়া বন্দরে আসছেন কেন্দ্রিয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

হলদিয়া বন্দর কর্তৃপক্ষ সর্বতোভাবে প্রস্তুত । হলদিয়া বন্দরের সোলার প্ল্যান্টের শুভ উদ্বোধন করবেন ও প্রশাসনিক বৈঠক করবেন ।বন্দরের অফিস সহ- প্রশাসনিক কাজে বিদ্যুতের পরিবর্তে সোলার প্ল্যান্ট তৈরি করেছেন  এবং অত্যাধুনিক প্রযুক্তিতে …

 


হলদিয়া বন্দর কর্তৃপক্ষ সর্বতোভাবে প্রস্তুত । হলদিয়া বন্দরের সোলার প্ল্যান্টের শুভ উদ্বোধন করবেন ও প্রশাসনিক বৈঠক করবেন ।বন্দরের অফিস সহ- প্রশাসনিক কাজে বিদ্যুতের পরিবর্তে সোলার প্ল্যান্ট তৈরি করেছেন  এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সোলার প্যান্টের মাধ্যমে বন্দরে জাহাজ চলবে। বন্দরের অর্থনৈতিক সাশ্রয় কমাতে সোলার প্যান্টের উপর জোর দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল আসছেন ভারতের জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর।হলদিয়া বন্দরের সঙ্গে সারা ভারতবর্ষে জলপথ এবং স্থলপথে বাণিজ্যিক বেড়েছে এবং তার জন্যই ভারতের যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, তার প্রয়াস চালিয়ে রেখেছেন। ইতিমধ্যে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম অন্তর্গত জেলিং হামে তৈরি হবে জাহাজ তৈরীর কারখানা। তার ও কাজ চলছে। কোটি কোটি টাকা খরচ করে হলদিয়া হাতিবেড়িয়্যা স্টেশন, মেচাদা সহ  বেশ কয়েকটি স্টেশনে আধুনিকরণের কাজ শুরু করেছেন ।  হলদিয়া বন্দর থেকে তাপবিদ্যুৎ প্রকল্পের ছাই এখন বিদেশে রপ্তানি হচ্ছে । সারা ভারতবর্ষের অন্যান্য বন্দরের থেকে হলদিয়া বন্দরকে কেন্দ্রীয় সরকার মডেল বন্দর তৈরি করার উদ্যোগ নিয়েছেন।  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতি প্রদীপ বিজলী জানান, জাহাজ প্রতিমন্ত্রী সোমবার প্রশাসনিকভাবে বি বি ঘোষ অডিটোরিয়ামে সভা করবেন। হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারে বন্দর আধিকারিকদের নিয়ে সভা করবেন ।তারপরেই রানিচক সংলগ্ন এলাকায় সোলার প্রোজেক্টের  উদ্বোধন করবেন। ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের নিয়ে তাদের কার্যালয়ে বৃক্ষরোপণ এবং শ্রমিকদের কথা শুনবেন ।

No comments