খরিস সাপ জালে আটকে গর্জন । জানা যায়,বরদা স্টেশনের পাশে একটি কালভার্ট এ একটি খরিস সাপ জালে আটকে পড়েছে। খবর পেয়েই বরদা স্টেশন মাস্টার পার্থ প্রতিম ফোন করে হলদিয়া বিজ্ঞান মঞ্চে ।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ…
খরিস সাপ জালে আটকে গর্জন । জানা যায়,বরদা স্টেশনের পাশে একটি কালভার্ট এ একটি খরিস সাপ জালে আটকে পড়েছে। খবর পেয়েই বরদা স্টেশন মাস্টার পার্থ প্রতিম ফোন করে হলদিয়া বিজ্ঞান মঞ্চে ।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের টিম ২০ মিনিটের মধ্যে পৌঁছে যায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তথা প্রাণীবন্ধু ও স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটি ও অন্যান্য সদস্যরা । স্নেকম্যান অত্যন্ত দক্ষতার সাথে তেঁতুলে খরিস সাপ টিকে জাল এর বাঁধন থেকে মুক্ত করেন। উপস্থিত জনগণের কাছে প্রাণী সুরক্ষার বিভিন্ন কথা তুলে ধরেন। সাপ টিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহ সম্পাদক ও বরদা রেলওয়ে স্টেশন এর স্টেশন সুপারিন্টেডেন্ট পার্থ প্রতিম চ্যাটার্জী সাপের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ।

No comments