Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতে অপারগ বিজেপি, বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির। যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখল তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার এই সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু নির্ধারিত সময় …

 


রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির। যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখল তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার এই সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিজেপি সহ কোন বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারেনি। যার ফলে কোন বাধা-বিপত্তি ছাড়াই এই সমিতির ক্ষমতা তৃণমূলের হাতেই থাকলো।



সূত্রের খবর, দীর্ঘদিনের পুরনো রামনগর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে তৃণমূল শিবিরের উৎসাহ ছিল তুঙ্গে। কারণ আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে আয়োজিত এই সমবায় সমিতির ভোটে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার শেষ সুযোগ হাতছাড়া করতে চাইনি শাসক দল তৃণমূল। তবে বিজেপির সাংগঠনিক ক্ষমতা না থাকায় এই সমবায় সমিতির নির্বাচনে তারা কোনরকম প্রার্থী জোগাড় করতে পারিনি বলেই তৃণমূল শিবিরের দাবি। এই সমবায় সব মিলিয়ে ১১ টি আসন রয়েছে। যার সবকটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিল তৃণমূল। আর সর্ব সম্মতিক্রমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পেলেন ও সম্পাদক হলেন তৃণমূল নেতা তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। তবে এই প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের  প্রাক্তন মন্ত্রী অখিল গিরি জানান, প্রতিবছর এই সমবায়ের নির্বাচন হয়। আজ এই সমবায়ের সাধারণ সভা ছিল যেখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত প্রায় সাড়ে ৭০০-৮০০ সদস্য যোগদান করে। তবে এখানে বিরোধীদলের কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় গতবারের তৃণমূলের জয়ী ১১ জন প্রতিনিধিকেই পুনরায় সমবায় সমিতির প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এবং তাঁদের হাতেই এই সমবায়ের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

No comments