নন্দীগ্রাম বিধানসভার আমদাবাদ দুই গ্রাম পঞ্চায়েতে জানার বাজারের কাছে বছর ৪৫ এর স্থানীয় ভোলানাথ গুড়িয়া মৃতদেহ রাতেই পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বাজারে ভোলানাথের পান বিড়ির দোকান ছিল ।প্রত্যক্ষদর্শীদের দাবি গ…
নন্দীগ্রাম বিধানসভার আমদাবাদ দুই গ্রাম পঞ্চায়েতে জানার বাজারের কাছে বছর ৪৫ এর স্থানীয় ভোলানাথ গুড়িয়া মৃতদেহ রাতেই পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বাজারে ভোলানাথের পান বিড়ির দোকান ছিল ।
প্রত্যক্ষদর্শীদের দাবি গতকাল রাত্রে ভোলানাথ গুড়িয়াকে খুন করা হয়েছে, কানের নিচে অস্ত্র আঘাতে চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাত্রি এগারোটার সময় পথের ধারে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় ।মহাদেব বিশাই এর পরে আবারো ভোলানাথ গুড়িয়ার খুন ।এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি রয়েছে। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়নি ভোলানাথ গুরিয়া তাদের সমর্থক ছিলেন। স্থানীয় মানুষজনের আরও দাবি আশিষ(ভোলানাথ) গুড়িয়ার পান দোকানে অবৈধ একটি মদের কারবার ছিল।
কি কারনে খুন করা হলো ভোলানাথ গুড়িয়াকে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখনো জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়নি, এলাকার থমথমে থাকার ফলে বাজারে এলাকায় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ পিকেটিং অবস্থান করছে।
এলাকাবাসীর অনুমান ,গহনা বন্ধক রেখে টাকা দিয়েছিল ভোলানাথ ,।বন্ধকের টাকা নিয়ে বচসা থেকে খুন । নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

No comments