Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সেরার শিরোপা অর্জন করতে নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কাজের গতি আরো ঊর্ধ্বগতি

মহিষাদল ব্লক এলাকার সেরার শিরোপা অর্জন করেছে নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ।মহিষাদল ব্লক এলাকায় ১১ টি গ্রাম পঞ্চায়েত । ১০ টি গ্রাম পঞ্চায়েত কে পেছনে ফেলে সেরার শিরোপা এখন নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত। এলাকার পাশ দিয়ে বয…

 


মহিষাদল ব্লক এলাকার সেরার শিরোপা অর্জন করেছে নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ।মহিষাদল ব্লক এলাকায় ১১ টি গ্রাম পঞ্চায়েত । ১০ টি গ্রাম পঞ্চায়েত কে পেছনে ফেলে সেরার শিরোপা এখন নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত। এলাকার পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী ।গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে প্রাচীন গেঁওখালি বাজার ,সেচ বাংলো, রামকৃষ্ণ আশ্রম ।পঞ্চদশ অর্থ কমিশনের টাকা গ্রাম উন্নয়নে খরচ করে ফেরার মর্যাদা পেল নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ।সম্প্রতি সরকারি পোর্টালে ২০২৩-২৪ রিপোর্টে এমন তথ্য পাওয়া গেছে ।পঞ্চদশ অর্থ কমিশন থেকে এই গ্রাম পঞ্চায়েত পেয়েছিল 36 লক্ষ টাকা ।গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের ব্যবস্থা ,শৌচালয় ,কংক্রিট রাস্তা ,নিকাশি ব্যবস্থা বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচ করা হয়েছে ।উন্নয়নমূলক এলাকার গ্রামগুলির মধ্যে অন্যতম হলো চাঁদপাত্র, বলরামচক,কুম্ভ চক, মৎস্যচক সহ নাটশালের বিভিন্ন এলাকা।এছাড়া গেঁওখালি বাজার এলাকায় 14 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে মার্কেট কমপ্লেক্স ।এছাড়া কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্র কেঁচো সার তৈরীর কারখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়ে তোলা হয়েছে । এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা বলেন , "এলাকায় উন্নয়নের কাজই হল আমার প্রধান লক্ষ্য । এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব নিয়েছি ।এলাকার মানুষের অভাব অভিযোগের কথা ভেবে পরিষেবা দিতে পেরেছি । এমন পুরস্কার পাওয়ার পর আরও কাজ করার উৎসাহ বেড়ে গেল । "

No comments