Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদানে বিক্ষোভ দেখায় এলাকাবাসী

নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজনপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত দুবছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দি…

 


নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজনপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বিরুদ্ধে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত দুবছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে, প্রতিবাদ করতে গেলেই স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে। এমনটাই অভিযোগে সরব গ্রামবাসীরা। অভিযোগ, স্কুলে ঠিকমত দিদিমণি আসছেন না। স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে। পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও এর কোন সুরাহা হয়নি। পঞ্চায়েত প্রধান নিজেও একবার এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসেননি। তবে এ প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, 

অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদানে বিক্ষোভ দেখায় এলাকাবাসী ।যদিও করা হচ্ছে সেই খবরটা আমার কাছে এখনও লিখিতভাবে আসেনি। আমি পঞ্চায়েতে আসার আগে আমাকে কয়েকজন ফোন করেছিলেন। তারপর আমি যখন অফিসে ঢুকলাম তখন কাউকেই দেখতে পাচ্ছি না। উনারা এখানে থাকলে আমি বিষয়টা খতিয়ে দেখতাম। তবে গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ দিলে আমি সেই বিষয়টা নিজে পর্যবেক্ষণ করতাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতাম। 

স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ করছেন, কিন্তু বুঝতে পারছিনা লিখিতভাবে অভিযোগ দিতে সমস্যাটা কি। আমরা এমনিতেই অঙ্গনওয়াড়ি পরিদর্শন করতে যাই। কিন্তু সে রকম ভাবে কোন অভিযোগ সেখান থেকে এর আগেও আসেনি। 

যদি এর আগে পঞ্চায়েতে উনারা জানিয়েছেন তাহলে তাদেরকে লিখিত কপি দেখাতে বলুন। আর অঙ্গনওয়াড়ি থেকে যা যা করার আমি অবশ্যই তা করার চেষ্টা করছি। কিন্তু ঐ অঙ্গনওয়াড়ী কেন্দ্রের অভিযুক্ত সহায়িকা ও কর্মীর কাছে ফোনে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে সমস্যার সমাধান কবে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।

No comments