Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তৃণমূলের নতুন কোর কমিটি থেকে বাদ পড়ল পূর্বের ২ তমলুকের সভাপতি

গুরুত্বপূর্ণ জায়গায় কোর কমিটি ‘কনসেপ্ট’-এই আস্থা রাখছে জোড়াফুল শিবির। এ বার তমলুক পরিচালনাতে শ্রমিক সংগঠনে নয়া কোর কমিটির ঘোষণা। বহুদিনের ট্রেড ইউনিয়ন করা পোড় খাওয়া নেতা শিবনাথ সরকার নতুন কোর কমিটিতে ঠাই না মেলায় হতাশ কর্মী…

 


গুরুত্বপূর্ণ জায়গায় কোর কমিটি ‘কনসেপ্ট’-এই আস্থা রাখছে জোড়াফুল শিবির। এ বার তমলুক পরিচালনাতে শ্রমিক সংগঠনে নয়া কোর কমিটির ঘোষণা। বহুদিনের ট্রেড ইউনিয়ন করা পোড় খাওয়া নেতা শিবনাথ সরকার নতুন কোর কমিটিতে ঠাই না মেলায় হতাশ কর্মী সমর্থকরা ।নতুন ঘোষিত কোর কমিটিতে স্থান পাননি আগের সভাপতি ওরফে চন্দন দে (মানা) ২৬-এর আগে তমলুকে তৃণমূলের পুরোনো দিন ফেরাতে দলে সম্প্রতিই করা হয়েছে রদবদল। এ বার INTTUC-এর নতুন কোর কমিটির ঘোষণা হল মঙ্গলবার।জেলা সভাপতি পরিচালিত মডেলের বদলে নয়া কোর কমিটি ।

তমলুকে INTTUC-এর কোর কমিটির চেয়ারপার্সন পদে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাকি সদস্যরা হলেন অসীম চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দন্ডপাট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, এসকে আলমগীর এবং আলম জিলানি।

 সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা, সিটুর আমল থেকে শ্রমিক সংগঠনে কাজের অভিজ্ঞতা থাকা শ্যামল মাইতিকে স্থান দেওয়া হয়েছে কোর কমিটিতে। পুনরায় দায়িত্ব পেয়ে আস্তিক চট্টোপাধ্যায় বলেন, ‘দল দায়িত্ব দিয়েছে। আগামী দিনে শ্রমিকরা যাতে তাদের সঠিক পাওনা যথা সময়ে পায় তার কাজ করব। একজনের হাতে না দিয়ে কোর কমিটি তৈরি করে দিয়ে সকলের পরামর্শ নিয়ে কাজ করা অনেকটাই সুবিধে হবে। এর জন্য রাজ্য কমিটিকে ধন্যবাদ জানাই।’শিল্পশহর হলদিয়ার শ্রমিকদের কতটা সাহায্য মিলবে, তা ভবিষ্যতেই বলবে ।

No comments