অভিযোগ বেশ কয়েক বছর আগে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে 11 লক্ষ টাকা হাতিয়ে নেয় অরিন্দম মন্ডল । দুর্গাচকে তৃণমূল নেত্রী সঙ্গীতা মিশ্রর স্বামী অরিন্দম মন্ডল হাওড়ার একটি বেসরকারি সংস্থা চাকরি করেন । কয়েক বছর আগে চাকরি করে দেওয়ার ল…
অভিযোগ বেশ কয়েক বছর আগে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে 11 লক্ষ টাকা হাতিয়ে নেয় অরিন্দম মন্ডল । দুর্গাচকে তৃণমূল নেত্রী সঙ্গীতা মিশ্রর স্বামী অরিন্দম মন্ডল হাওড়ার একটি বেসরকারি সংস্থা চাকরি করেন । কয়েক বছর আগে চাকরি করে দেওয়ার লোভ দেখিয়ে সুতাহাটা থানা এলাকায় গোপালপুরে বাসিন্দা চারণ দাস নামের এক ব্যক্তির কাছ থেকে ১১ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ ।এই টাকা নেওয়ার বিষয়ে উভয় পক্ষের এগ্রিমেন্ট সহ পেপারে স্বাক্ষর রয়েছে । এমনকি এই ১১ লক্ষ টাকা ৬টি ইনস্টলমেন্টে ফেরত দেবে বলে লিখিত স্বীকারোক্তি রয়েছে ।এরপর টাকা না ফেরত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে যায় চারণ দাস । বাসের মধ্যে দেখা হতেই অরিন্দম মন্ডল কে বাস থেকে নামিয়ে বচসায় জড়িয়ে পড়ে চারণ দাস ।মারধোর করে বলে অভিযোগ উঠে চারণ দাসের বিরুদ্ধে ।সুতাহাটা থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করে ।অভিযোগের ভিত্তিতে দুজনকেই সুতাহাটা থানার পুলিশ গ্রেফতার করে । দুজনকেই হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । আদালত চারণ দাস কে জামিন দেয় ।অভিযুক্ত অরিন্দম মন্ডলকে চার দিন পুলিশ হেফাজতে নির্দেশ দেয় ।

No comments