পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায় এক নাবালিকার উপর যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার যুবক ।২০১২ সালের ২৫ এপ্রিল,এর ঘটনা ।নাবালিকার বাবা অভিযোগ জানান যে কৃষিকাজে ব্যস্ত থাকার সময় তাঁর প্রতিবেশী বাড়িতে ঢুকে তাঁর নাবালিকা কন্যার শ…
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায় এক নাবালিকার উপর যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার যুবক ।২০১২ সালের ২৫ এপ্রিল,এর ঘটনা ।নাবালিকার বাবা অভিযোগ জানান যে কৃষিকাজে ব্যস্ত থাকার সময় তাঁর প্রতিবেশী বাড়িতে ঢুকে তাঁর নাবালিকা কন্যার শ্লীলতাহানি করে।লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে এগরা থানার পুলিশ। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর বিবেক ব্যানার্জি।তদন্ত প্রক্রিয়া শেষে চার্জশিট দাখিল করেন তিনি।
মামলার বিচার চলে কাঁথির অতিরিক্ত জেলা বিচারকের (দ্বিতীয় কোর্ট) আদালতে।দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে, অভিযোগ প্রমাণিত হওয়ায় মাননীয় বিচারক অভিযুক্তকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা না দিলে অভিযুক্তকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

No comments