Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া থেকে দিঘা ৭৫ কিলোমিটার মোটর সাইকেল র‍্যালীর সূচনা করেন ইন্ডিয়ান অয়েল ED

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্যোগে  হলদিয়া থেকে দিঘা ৭৫ কিলোমিটার  মোটর সাইকেল র‍্যালীর আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী ও …

 


স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্যোগে  হলদিয়া থেকে দিঘা ৭৫ কিলোমিটার  মোটর সাইকেল র‍্যালীর আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই  র‍্যালীর আয়োজন করা হয়েছে। 


  হলদিয়ায় উপকূল রক্ষী বাহিনীর ক্রীড়াকেন্দ্র 'রাজহংস' কমপ্লেক্স থেকে পতাকা নাড়িয়ে এই যাত্রার সূচনা করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ।

উপস্থিত ছিলেন বাহিনীর পশ্চিমবঙ্গ শাখার ডি আই জি পঙ্কজ ভার্মা, পূর্ব মেদিনীপুরের  অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন. পান্ডে, সি আই এস এফ এর ডেপুটি কমান্ড্যান্ট রাকেশ ভূষণ প্রমুখ। 

No comments