Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এই অভিযোগে ঝুড়ি হাতে নিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের*

কেন্দ্রীয় সরকার একশ দিনের টাকা আটকে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্…

 


কেন্দ্রীয় সরকার একশ দিনের টাকা আটকে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝুড়ি হাতে নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ মিছিল করলো তৃণমূল। এ দিন জেড়থান গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে হাইস্কুল পরিক্রমা করে জেড়থান বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। তারপরে জেড়থান বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ, দলের অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, জেড়থান অঞ্চল যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ বেরা, পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, আইয়ুব খান প্রমুখ। এ দিনের মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকেরা সামিল হন।

No comments