Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় তাপ বিদ্যুৎ সংস্থা নিজেদের কারখানার বাইরে কচুরিপানা পূর্ণ অপরিষ্কার ড্রেন সংস্কার না করায়, অসন্তুষ্ট হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। কারখানার বাইরে ও কিছু পরিচ্ছন্ন কাজ করে দেখাতে হবে বলে নির্দেশ।

বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে নিজেদের ব্যবহার করার জন্য বিলাসবহুল  হলদিয়ায় চালু হল ব‍্যাটারি চালিত পরিবেশ বান্ধব গাড়ি। আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে শুক্রবার শিল্প শহর হলদিয়া দূষণমুক্ত পরিবেশ…

 


বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে নিজেদের ব্যবহার করার জন্য বিলাসবহুল  হলদিয়ায় চালু হল ব‍্যাটারি চালিত পরিবেশ বান্ধব গাড়ি।

 আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে শুক্রবার শিল্প শহর হলদিয়া দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা  এর পক্ষ থেকে। এদিন বিদ্যুৎ চালিত দুটি গাড়ির উদ্বোধনের পাশাপাশি কিছু  স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেয়া হলো চারাগাছ। কর্তৃপক্ষের দাবি, গত কয়েক  বছরে সংস্থার পক্ষ থেকে লক্ষাধিক চারাগাছ রোপণ করা হয়েছে। 

নিজেদের কারখানার বাইরে কচুরিপানা পূর্ণ ড্রেন সংস্কার না করায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তা সম্পন্ন করার জন্য আবেদন করেন।   কারখানার বাউন্ডারি ঘেরাটোপের মধ্যে  গোলাপ গার্ডেন, প্রজাপতি পার্ক, ভেষজ বাগান  গড়ে তোলা হয়েছে। এদিন মশলা জাতীয় গাছ রোপণ  করা হয়। এক অনুষ্ঠানের মধ্যমে গাছ কাটলে এবং গাছের যত্ন না নেওয়া হলে প্রকৃতির কি কি ক্ষতি হয় তা তুলে ধরেন উপস্থিত অতিথিরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান  জ্যোতির্ময় কর,  CEO- পনিক্কর হরিসংকর, বন বিভাগের  আধিকারিক  অনুপম খান এবং  অন্যান্যরা।  সম্প্রতি  কয়েক বছর আগে দূষনের কারনে শিল্প শহর হলদিয়ায়  শিল্প গড়ে তোলার নিষেধাজ্ঞা জারি করে দূষণ পর্ষদ। হলদিয়া উন্নয়ন পর্ষদ, হলদিয়া পুরসভার  ও শিল্প সংস্থা হলদিয়া জুড়ে বৃক্ষ রোপণ করার পর দূষণ অনেকটাই কমে। দূষণ কমার পর এখন বিভিন্ন  শিল্প সংস্থা তাদের শিল্প স্থাপন করছে হলদিয়ায়।

No comments