Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে পরিবার বকাবকি করায় আত্মহত্যা নন্দীগ্রাম-১ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মনুচকের পড়ুয়া মনি শংকর শাসমাল

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মনুচকের বছর ১৭ তরুণ পড়ুয়া , মনি শংকর শাসমাল সকাল থেকে মোবাইলে ফ্রী ফায়ার গেমে ব্যস্ত।  স্নান খাওয়া ছেড়ে  সর্বদাই গেম খেলায় ব্যস্ত। মা বার বার খাওয়ার জন্যে…

 


পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মনুচকের বছর ১৭ তরুণ পড়ুয়া , মনি শংকর শাসমাল সকাল থেকে মোবাইলে ফ্রী ফায়ার গেমে ব্যস্ত।  স্নান খাওয়া ছেড়ে  সর্বদাই গেম খেলায় ব্যস্ত। মা বার বার খাওয়ার জন্যে ডাকলেও সে গেম খেলতেই ব্যস্ত।  দুপুরে স্নান খাওয়া ও করেনি বলে জানা যায়৷ বারবার  কার ডাকাডাকি করে যখন তার সাড়া না পায়। 

দুপুরে হঠাৎ তার মা ঘরে গিয়ে দেখেন সে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তার মুখ থেকে বিষের গন্ধ বেরোচ্ছে। প্রতিবেশি দের সহযোগিতায় নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ নন্দীগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া৷ ছেলে এমন ঘটনা ঘটবে তারা ভাবতেই পারেনি। 

No comments