Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

SBI ব্যাংকের কাঁকটিয়া গ্রামীণ শাখায় অফিসে আমানতকারীদের টাকা লুট সর্বস্বান্ত গ্রাহকেরা।তুমুল উত্তেজনা তমলুক থানার রামতারক এলাকায়*

2015 সালে কাঁকটিয়া ভারতীয় স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখা ব্যাংক উদ্বোধন হয়। গ্রামের এলাকাবাসীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাঁকটিয়া গ্রামীণ শাখাতে টাকা জমা দিতেন…

 


2015 সালে কাঁকটিয়া ভারতীয় স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখা ব্যাংক উদ্বোধন হয়। গ্রামের এলাকাবাসীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাঁকটিয়া গ্রামীণ শাখাতে টাকা জমা দিতেন। কিন্তু কয়দিন ধরে বেশ কয়েকজন আমানতকারীরা লক্ষ্য করে, তাদের  পাস বইতে   সঞ্চয় রাখা টাকা থেকেও কম টাকা রয়েছে। মাথায় হাত পড়ে বেশ কয়েকজন কনজ্যুমারের।ঘটনার খবর জানাজানি হতেই,  সমস্ত ডিপোজিট গ্রাহকেরা ব্যাংকের এসে তাদের ব্যাংকের বই আপলোড করতে চক্ষু চড়কগাছ। যা টাকা জমিয়ে ছিলেন সেই টাকা নেই তার থেকে কম টাকা রয়েছে গ্রামীণ শাখা ব্যাংকে। তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। তবে কীভাবে এই টাকা খোয়া গেছে ডিপোজিট গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে , সেই নিয়ে কিছু বলতে চাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ।এক প্রকার মুখে কুলুপ এঁটেছে ব্যাংক কর্তৃপক্ষ। এই মুহূর্তে গ্রামীণ শাখা ব্যাংকে তুমুল উত্তেজনা।

No comments