Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মসজিদে ফাটল নিয়ে নবান্নে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে খতিয়ে দেখলেন তমলুকের মহকুমা শাসক

তাম্রলিপ্ত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি বহুতল বাড়ি নির্মাণের কারণে প্রায় তিন শতাধিক পুরানো প্রাচীন মসজিদে ফাটল লক্ষ্য করা যায়, সেই কারণে মুখ্য মন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান মসজিদ কর্তৃপক্ষ। এরপর পয়লা জুন বুধবার তমলুকের মহকুমা…

 


তাম্রলিপ্ত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি বহুতল বাড়ি নির্মাণের কারণে প্রায় তিন শতাধিক পুরানো প্রাচীন মসজিদে ফাটল লক্ষ্য করা যায়, সেই কারণে মুখ্য মন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান মসজিদ কর্তৃপক্ষ। এরপর পয়লা জুন বুধবার তমলুকের মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দিপেন্দ্র নারায়ণ রায়, উপ পৌরপ্রধান লীনা মাভৈ রায়, ও অন্যান্য কাউন্সিলর সহ আধিকারিকেরা ওই মসজিদ পরিদর্শনে যান। মসজিদের ছবি তোলেন এবং মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন  তমলুকের মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য, বাড়িটি প্লান অনুযায়ী একতলা বেশি বানানো হয়েছে এবং ওই বাড়ি তৈরীর কারণেই ফাটল তৈরি হয়েছে কিনা তা ইঞ্জিনিয়ার দিয়ে তদন্ত করানো হবে এবং ওই বাড়ির মালিককে নোটিশ পাঠানো হবে এমনটাই জানান তমলুকের মহকুমা শাসক।

No comments