Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের rally ,একটি সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।‘Anti-Drug Awareness Week–2026’ উপলক্ষে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক শহরে এক মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রার আয়োজন ক…

 


মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।‘Anti-Drug Awareness Week–2026’ উপলক্ষে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক শহরে এক মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।

উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা সহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, পুলিশকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষ।

এই পদযাত্রার মাধ্যমে মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি ছাত্রছাত্রী ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। একটি সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।”আসুন, সকলে মিলে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নেশামুক্ত সমাজ গড়ে তুলি।

No comments