Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বিজয়ার আবহে মিলনের সুর বাঁধল জেলা পুলিশের কর্মকর্তাগণ, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা রবীন্দ্রসঙ্গীতের সুরে "এই করেছ ভালো"

দীপক পন্ডা:: বিজয়ার সুরে মিলনের বার্তা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিজয়া সম্মিলনী 26। বিজয়ার আবহে8 মিলনের সুর বাঁধল জেলা পুলিশের কর্মকর্তাগণ । পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা রবীন্দ্রসঙ্গীতের সুরে "এই কর…

 


দীপক পন্ডা:: বিজয়ার সুরে মিলনের বার্তা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিজয়া সম্মিলনী 26। বিজয়ার আবহে8 মিলনের সুর বাঁধল জেলা পুলিশের কর্মকর্তাগণ । পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা রবীন্দ্রসঙ্গীতের সুরে "এই করেছ ভালো" সকলকে মুগ্ধ করলেন । 

 সোমবার জেলা পুলিশ লাইনে আয়োজিত হল বিজয়া সম্মিলনী।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিমতৌড়ি পুলিশ লাইনে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী–২০২৬।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মহাশয়, রাজ্যের মাননীয় মন্ত্রী ও বিধায়কগণ, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

নৃত্য, সংগীত ও আবৃত্তি দিয়ে সাজানো ছিল ছিমছাম অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন জেলা পুলিশ প্রশাসন ও শহরের বিশিষ্ট শিল্পীরাও।

উদ্যোক্তাদের কথায়, “দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ” — এই ভাবনাতেই সকলকে নিয়ে আয়োজন। পুজো শেষ হলেও সংস্কৃতির বন্ধন অটুট রাখতেই এই বিজয়া সম্মিলনী।মঞ্চে আগত পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাগণ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানায়। সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনোৎসবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ

No comments