Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Beti Bachao- ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ (Beti Bachao Beti Padhao) প্রকল্পে কন্যাশিশুদের সুরক্ষা ও ক্ষমতায়নে নন্দকুমার থানার বিশেষ সচেতনতামূলক কর্মসূচি

বৃহস্পতিবার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ (Beti Bachao Beti Padhao) প্রকল্পের আওতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নন্দকুমার থানার উদ্যোগে জেলা শিশু কল্যাণ কমিটির (CWC) অধীনস্থ বড়গোদাগোদার চিলড্রেনস হোমের আবাসিক কন্যাশিশুদের নিয়ে এ…

 


বৃহস্পতিবার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ (Beti Bachao Beti Padhao) প্রকল্পের আওতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নন্দকুমার থানার উদ্যোগে জেলা শিশু কল্যাণ কমিটির (CWC) অধীনস্থ বড়গোদাগোদার চিলড্রেনস হোমের আবাসিক কন্যাশিশুদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, শক্তি বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং মহিলা পুলিশ আধিকারিকরা।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কন্যাশিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সচেতনতা ও নিরাপত্তাবোধ গড়ে তোলা, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কন্যাশিশুদের শিশু সুরক্ষা, নারী নিরাপত্তা, সাইবার সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে পুলিশি সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়।

পাশাপাশি, যেকোনো বিপদ বা সমস্যার সম্মুখীন হলে কীভাবে দ্রুত পুলিশের সাহায্য নিতে হবে এবং উপলব্ধ সহায়তা ব্যবস্থাগুলির সুবিধা গ্রহণ করতে হবে, সে বিষয়েও তাদের অবহিত করা হয়।

No comments