Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Anti-Drug Awareness--নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুরে দুর্গাচক থানার অভিযান ‘Anti-Drug Awareness Week–2026’ উপলক্ষে

দীপক পন্ডা--- ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুরে দুর্গাচক থানার অভিযান । পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন থানায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।‘Anti-Drug Awareness Week–2026’ উ…

 


দীপক পন্ডা--- ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুরে দুর্গাচক থানার অভিযান । পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন থানায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।‘Anti-Drug Awareness Week–2026’ উপলক্ষে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে হলদিয়া শহরে এক মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।দুর্গাচক থেকে আইটিআই কলেজ পর্যন্ত রেলি করা হয় । কলেজের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন ।এছাড়া পুলিশের তরফ থেকে উপস্থিত ছিলেন দুর্গাচক থানার ওসি অভিক প্রধান ।

তমলুক শহরে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় পুলিশ সুপার অংশুমান সাহা সহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, পুলিশকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষ।

এই পদযাত্রার মাধ্যমে মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে পাশাপাশি ছাত্রছাত্রী ও যুবসমাজকে মাদকেসচেতন করারর ভয়াবহতা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। একটি সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।”

No comments