হলদিয়া সংবাদপত্র :: দীপক পন্ডা-++ আগামিকাল রবিবার প্রচারের শেষ দিন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন।কংগ্রেস প্রার্থী মিলন প্রধান জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু সেই প্রচারে ম…
হলদিয়া সংবাদপত্র :: দীপক পন্ডা-++ আগামিকাল রবিবার প্রচারের শেষ দিন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন।কংগ্রেস প্রার্থী মিলন প্রধান জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু সেই প্রচারে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী-সমর্থকের দেখা নেই। নেই তাঁদের দলের ঝান্ডাও।নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের।
কিন্তু ভোটপ্রচারে দেখা নেই তাঁর দলের কর্মী ও সমর্থকদের। মমতা তৃণমূলের সঞ্চিতা প্রধান প্রার্থিপদ প্রত্যাহার করে নেন ।কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
কংগ্রেস প্রার্থী মিলন প্রধান বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থনের কথা ঘোষণার পর পুলিশ ১৯ বছরের পুরনো মামলায় গ্রেপ্তার করে জেলে ভরেছিল আমাকে। হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জেল থেকে মুক্তি পেয়েছি। হাতে কম সময়। তাই কে সঙ্গে রয়েছে, কে নেই, তা না দেখে নন্দীগ্রামের মানুষকে সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েছি। মানুষের সাড়া পাচ্ছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে আমরাই জয়লাভ করব।’
বামনেতা পরিতোষ পট্টনায়েকের দাবি, ‘আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করে এসেছি, করেও যাচ্ছি। আমাদের প্রার্থী শান্তিগোপাল গিরি প্রচারে যাচ্ছেন। মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করে চলেছেন।
মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রাক্তন বিধায়ক নন্দীগ্রাম উপনির্বাচনের দায়িত্বে থাকা অখিল গিরির বক্তব্য, ‘শাসকদল বিজেপি, পুলিশ প্রশাসনকে দিয়ে নন্দীগ্রামে ভয়ের পরিবেশ তৈরি করেছে। তাই আমরা সরাসরি প্রচারে না গেলেও বাইরে থেকে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে চলেছি।’
বিজেপি প্রার্থী হাসিরানি রথের ইলেকশন এজেন্ট মেঘনাদ পালের খোঁচা, ‘দু’টো দলই পশ্চিমবঙ্গের রাজনীতিতে অস্তিত্বহীন দল। পরস্পরকে ধরে বাঁচার চেষ্টা করছে। মানুষের থেকে এরা বিচ্ছিন্ন। তাই এরা এক হলো, নাকি পৃথক হলো, আমাদের কিছু যায় আসে না।’

No comments