Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Ganja rescue -কোলাঘাট থানার NH-16-এর সার্ভিস রোডে বড়সড় সাফল্য—প্রায় ৬৫.৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

পুলিশ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০২.১০.২০২৬ তারিখে কোলাঘাট থানার পুলিশ NH-16-এর সার্ভিস রোডে, হলদিয়া মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ওড়িশার দিক থেকে আসা একটি Tata Sumo গাড়িকে…

 


পুলিশ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০২.১০.২০২৬ তারিখে কোলাঘাট থানার পুলিশ NH-16-এর সার্ভিস রোডে, হলদিয়া মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ওড়িশার দিক থেকে আসা একটি Tata Sumo গাড়িকে আটক করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িটির ছাদের নীচে বিশেষভাবে তৈরি একটি গোপন কুঠুরি থেকে ৬৪টি প্যাকেটে রাখা আনুমানিক ৬৫.৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সমস্ত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া গাঁজা, সংশ্লিষ্ট গাড়ি, মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় কোলাঘাট থানায় NDPS Act, 1985-এর প্রাসঙ্গিক ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে এবং মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

No comments