হলদিয়া সংবাদপত্র :: দীপক পন্ডা --বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করে সাফল্য পেল দুর্গাচক থানার পুলিশ ।সারাদিন পরিশ্রম করার পরেও, স্রেফ মদ খেয়ে নেশার ঘোরে সংসারে অশান্তির অভিযোগ আসছিল পুলিশের কাছে। অশান্তির কবলে পড়া পরিবারের …
হলদিয়া সংবাদপত্র :: দীপক পন্ডা --বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করে সাফল্য পেল দুর্গাচক থানার পুলিশ ।সারাদিন পরিশ্রম করার পরেও, স্রেফ মদ খেয়ে নেশার ঘোরে সংসারে অশান্তির অভিযোগ আসছিল পুলিশের কাছে। অশান্তির কবলে পড়া পরিবারের মহিলারা চাইছিলেন, বেআইনি চোলাই মদ বন্ধ হলেই ঘরসংসার বেঁচে যাবে। রাজ্যে পালাবদলের পরে আইনের শাসনের দাবি করে মহিলারা পুলিশের দ্বারস্থ হন। এর পরেই দুর্গাচক থানার পুলিশ চোলাই মদ বন্ধে জ়িরো টলারেন্স মনোভাব দেখিয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ,বেশি বিদেশি মদ উদ্ধার করল ।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়ার দুর্গাচক শান হোটেলের পাশ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে ।তল্লাশি চালিয়ে ৪১০টি দেশি মদের বোতল (প্রায় ১৯০ লিটার) ও ৩৫টি বিদেশি মদের বোতল (প্রায় ২০ লিটার) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক মোট মূল্য ₹৭১,৩৩০/-। সমস্ত মদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু তাই নয়, বেআইনি ব্যবসা বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে, ২জন অভিযুক্তকে গ্রেপ্তার করে দুর্গাচক থানার পুলিশ । একই পরিবারের বাপ ও ছেলে অনুকূল রায় ও সুরজিৎ রায় কে গ্রেফতার করেছে পুলিশ ।শনিবার তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় ।
দুর্গাচক থানার ওসি অভিক প্রধান ও তাঁর টিম থানা এলাকার অবৈধ চোলাই মদের উৎপাদন, মজুত, পরিবহণ ও বিক্রির বিরুদ্ধে এক বিশাল অভিযান করে। প্রায় ২০০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
বেআইনি মদ শুধু অবৈধ নয়, এটি সাধারণ মানুষের জীবন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে প্রায়শই সংগঠিত অপরাধ, আর্থিক শোষণ এবং প্রাণহানির ঝুঁকি জড়িত থাকে। তাই, এই অপশক্তির বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে।

No comments