পূর্ব মেদিনীপুর জেলার DEB টিম ও মহিষাদল থানার যৌথ উদ্যোগে মহিষাদল থানার অন্তর্গত কাপাসবেড়িয়া হাই রোড সংলগ্ন এলাকায় একটি দোকানে অভিযান চালানো হয়।অভিযানে দোকানটি থেকে মোট ৪৭টি গ্যাস সিলিন্ডার উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। এর …
পূর্ব মেদিনীপুর জেলার DEB টিম ও মহিষাদল থানার যৌথ উদ্যোগে মহিষাদল থানার অন্তর্গত কাপাসবেড়িয়া হাই রোড সংলগ্ন এলাকায় একটি দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে দোকানটি থেকে মোট ৪৭টি গ্যাস সিলিন্ডার উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে—
🔹 ১৪.২ কেজির ২২টি Indane সিলিন্ডার
🔹 ১৪.২ কেজির ১৫টি HP সিলিন্ডার
🔹 ১৪.২ কেজির আরও ৫টি সিলিন্ডার
🔹 ৫ কেজির ৫টি ছোট সিলিন্ডার
🔹 একটি ওজন মাপার যন্ত্র
প্রাথমিকভাবে জানা যায়, কোনও বৈধ লাইসেন্স ছাড়াই ওই স্থানে সিলিন্ডারগুলি মজুত রাখা হয়েছিল এবং একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর/রিফিলিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল।
ঘটনায় মহিষাদল থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

No comments