কোলাঘাট ব্লকের দেড়িয়াচক হিরাপুর মক্তব প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর মোশারফ আলী নায়েক(পিতা- সইদুল আলী নায়েক) নামে এক ছাত্র দুপুরে হুকিং এর তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,টিফিনের সময় ওই ছাত্রটি…
কোলাঘাট ব্লকের দেড়িয়াচক হিরাপুর মক্তব প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর মোশারফ আলী নায়েক(পিতা- সইদুল আলী নায়েক) নামে এক ছাত্র দুপুরে হুকিং এর তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,টিফিনের সময় ওই ছাত্রটি স্কুল পার্শ্ববর্তী গ্রামের ড্রেনের কাছে প্রস্রাব করতে গিয়ে ড্রেনে মাছ দেখতে পেয়ে মাছ ধরতে ড্রেনে নেমে পড়ে। এমন সময় ওর আরো দুজন বন্ধু হুকিং করা তারে হাত দিলে তারটি ছিঁড়ে পড়ে। ড্রেনে মাছ ধরতে থাকা মোশারফ বিদ্যুৎপৃষ্ট হয়ে তৎক্ষণাৎ মারা যায়। প্রসঙ্গত উল্লেখ্য,স্কুল পার্শ্ববর্তী মনীন্দ্র ধাড়ার বাড়ির সংলগ্ন স্থান থেকে গৌর ভঞ্জ নামে এক ব্যক্তি হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করত। ঘটনার পর থেকেই মনিন্দ্র ধাড়া ও গৌর ভঞ্জ বাড়ি থেকে পলাতক। ইতিমধ্যে খবর চাউর হতেই পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে স্কুলের মাস্টারমশাইদের উপরে চড়াও হয়। পরে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। আসেন তমলুকের এসডিপিও। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও রয়েছে চাপা উত্তেজনা। পুলিশ অবশ্য মোশারফের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।
বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, বিদ্যুতের হুকিং এর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবীর পাশাপাশি মৃত ছাত্রের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবী জানান প্রশাসনের কাছে।

No comments