Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

কন্টাই কোপারেটিভ ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন তুলতে বাধার অভিযোগ কাঁথি থানায়

নমিনেশন তোলার দিনে কন্টাই ব্যাংকের মূল গেটে বিজেপির কিছু দুষ্কৃতকারী বাম প্রগতিশীল সমবায়ী মানুষ নমিনেশন তুলতে গিয়েছিলেন, তাদের ওপর প্রথমে বাধা দেয় বলে অভিযোগ । আরো অভিযোগ ,পরে হুমকি মারধর ও ঠেলাঠেলি করে বের করে দেয়। এই পরি…

 


নমিনেশন তোলার দিনে কন্টাই ব্যাংকের মূল গেটে বিজেপির কিছু দুষ্কৃতকারী বাম প্রগতিশীল সমবায়ী মানুষ নমিনেশন তুলতে গিয়েছিলেন, তাদের ওপর প্রথমে বাধা দেয় বলে অভিযোগ । আরো অভিযোগ ,পরে হুমকি মারধর ও ঠেলাঠেলি করে বের করে দেয়। এই পরিস্থিতির ছবি তুলতে গেলে এমনকি সাংবাদিকের মোবাইল পর্যন্ত কেড়ে নেয়। ব্যাংকের মূল গেটের সামনে দুধারে রাস্তা অবরোধ হয়ে যায়। এমনকি পুলিশের কোন ভূমিকা ছিল না। সম্প্রতি কাঁথি ল্যান্ড ডেভলপমেন্ট ব্যাংকের মতো একতরফাভাবে কন্টাই কোপারেটিভ ব্যাংক দখল নেওয়ার চেষ্টা বর্তমান শাসকদলের পক্ষ থেকে। ১৪ টি ক্ষেত্র থেকে নমিনেশন তোলার জন্য এসে ফিরে যেতে হল বহু মানুষকে। তার আগে প্রতিবাদ জানিয়ে কাঁথি আইসির কাছে লিখিত অভিযোগ ও ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন-এই নির্বাচনের আহ্বায়ক-- হিমাংশু দাস, সুব্রত পন্ডা, কানাই মুখার্জি, কৃষ্ণপদ মাইতি, চিত্ত দাস ,সঞ্জীত দাস, সমীর সামন্ত, ভবানী বেরা, তাপস মিশ্র, হিমাদ্রি মাইতি, প্রণব পন্ডা, কালিপদ শিট সহ নেতৃত্ব গন।

No comments