বিজেপি বিধায়কের নাম থাকা বিল দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। কোলাঘাটের দেউলিয়ার 'শতদল পুজো কমিটি'র বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।অভিযোগ, এনিয়ে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে। কোলাঘাটের ক্লাবের চাঁদার বিলে চেয়ারম্যান হিস…
বিজেপি বিধায়কের নাম থাকা বিল দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। কোলাঘাটের দেউলিয়ার 'শতদল পুজো কমিটি'র বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।অভিযোগ, এনিয়ে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে। কোলাঘাটের ক্লাবের চাঁদার বিলে চেয়ারম্যান হিসেবে পাঁশকুড়া পূর্বের বিজেপি বিধায়কের নাম রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করার পাশাপাশি এসব কোনও ভাবে বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক সুব্রত মাইতি।কোলাঘাটের ব্যবসায়ী সাদেক আলি দত্ত বলেন, "আমাকে জেলা থেকে এই নাম আছে...সুব্রত চেয়ারম্যান...ওঁর লোক ৮-১০ জন এসে আমার ২৫ হাজার টাকা...মানে ২৫ হাজার টাকা দিতে হবে। না দিলে দোকান তুলে দেব, এরকম হুমকি দিয়ে গেছে। আমি কালকে বলেছিলাম হাজার টাকা দেব। আমি বেশি দিতে পারব না। এই খালি...আমাকে হুমকি দিয়ে গেছে। বলে, আমাদের মানে এসব জায়গা আমাদের মাঝে মাঝে দিতে হবে টাকা...এরকম বলে গেছে।" হোটেল কর্মী পূর্ণিমা মান্না বলেন, "১০ হাজার টাকা বিল কেটে গেছে। কিছু বলেনি। এমএলএ পাঠিয়েছে বলেছে। দেউলিয়ায় নতুন পুজো হবে। ১০ হাজার টাকা বিল কেটে গেছে । বলেছে চাঁদা।"

No comments