Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ার বালুঘাটা থেকে নন্দীগ্রাম, ফেরি পরিষেবায় ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে ফেরি কর্তৃপক্ষের বচসার জেরে ছড়াল উত্তেজনা

যাত্রীদের সঙ্গে ফেরি কর্তৃপক্ষের বচসার জেরে ছড়াল উত্তেজনা। অভিযোগ, জেলা পরিষদের কোনও নোটিশ ছাড়াই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদে বেশ কিছুক্ষণ ফেরি পরিষেবা বন্ধও থাকে।নন্দীগ্রামের বাসিন্…

 


যাত্রীদের সঙ্গে ফেরি কর্তৃপক্ষের বচসার জেরে ছড়াল উত্তেজনা। অভিযোগ, জেলা পরিষদের কোনও নোটিশ ছাড়াই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদে বেশ কিছুক্ষণ ফেরি পরিষেবা বন্ধও থাকে।নন্দীগ্রামের বাসিন্দা শুভঙ্কর পালের অভিযোগ, এতদিন সরকারি নির্ধারিত ভাড়া ছিল ৬ টাকা। কিন্তু বর্তমানে ১০ টাকা নেওয়া হচ্ছে। একইভাবে সাইকেল-সহ যাত্রীর ক্ষেত্রে ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা নেওয়া হয়। নন্দীগ্রামের পঞ্চমখণ্ড জালপাই থেকে বালুঘাটা যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকেই এই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অথচ পাশের দীনবন্ধুপুর–বালুঘাটা ফেরিঘাটে কোনও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ যাত্রীদের।

ঘটনার খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানান, জেলা পরিষদের পক্ষ থেকে কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি। বিষয়টি জানতে পেরে ওই ঘাটের ফেরি পরিষেবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে বুধবার জেলা পরিষদে ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, জেলা পরিষদের অধীন সমস্ত ফেরিঘাটে নির্ধারিত ভাড়ার রেট চার্ট টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে যাত্রীরা ভাড়া নিয়ে বিভ্রান্ত না হন, সেজন্য আগামী দিন থেকে বিষয়টি নজরদারিতে রাখা হবে।

No comments