ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তমলুক থানায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘শিক্ষক দিবস’।শিক্ষক দিবস উদযাপন | তমলুক থানায় শ্রদ্ধা ও সম্মান।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শ্রী শ্যামল কুমার মণ্ডল -সহ অন্…
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তমলুক থানায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘শিক্ষক দিবস’।শিক্ষক দিবস উদযাপন | তমলুক থানায় শ্রদ্ধা ও সম্মান।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শ্রী শ্যামল কুমার মণ্ডল -সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে তমলুক থানা এলাকার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা হয়।এই বিশেষ আয়োজনে তমলুক হ্যামিল্টন হাই স্কুল, সন্তনাময়ী স্কুল এবং তমলুক হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁদের সম্মাননা প্রদান করে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান করেন না—তাঁরাই ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধের বীজ বপন করে আগামী দিনের নাগরিক হিসেবে গড়ে তোলেন। একটি সুন্দর, সচেতন ও দায়িত্বশীল সমাজ নির্মাণে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।পুলিশ ও শিক্ষাঙ্গনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সমাজ গঠনের কারিগর সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা।

No comments