Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দকুমার বিধানসভার বিধায়কে শিক্ষক দিবসের সম্বর্ধনা দেওয়া হল স্কুলে

সাংবাদিক দীপক পন্ডা:--বহিচবেড়িয়া হাইস্কুলের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল খাঁড়া ।অনুষ্ঠানে তাঁর মূল্যবান ও তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থিত সকলক…

 


সাংবাদিক দীপক পন্ডা:--বহিচবেড়িয়া হাইস্কুলের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল খাঁড়া ।অনুষ্ঠানে তাঁর মূল্যবান ও তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। বক্তব্যে তিনি শিক্ষক-শিক্ষিকাদের সমাজ গঠন এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে তাঁদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে শিক্ষার গুরুত্ব, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ছাত্রছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

বিধায়কের প্রেরণাদায়ী বক্তব্য অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাঁর কথায় উঠে আসে শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের অবদানের যথাযথ মর্যাদা দেওয়ার বার্তা।এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

No comments