সাংবাদিক দীপক পন্ডা:--হলদিয়া টাউনশিপে এক রেস্তোরা থেকে পচা মাংস ও পচা মাছ উদ্ধার করল খাদ্য নিরাপত্তা শাখা । রেস্তোরার কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেওয়া হয়েছে ।যদি ঠিকমত পরিষেবা না দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যব…
সাংবাদিক দীপক পন্ডা:--হলদিয়া টাউনশিপে এক রেস্তোরা থেকে পচা মাংস ও পচা মাছ উদ্ধার করল খাদ্য নিরাপত্তা শাখা । রেস্তোরার কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেওয়া হয়েছে ।যদি ঠিকমত পরিষেবা না দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।খাদ্য সুরক্ষা দপ্তর এর আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন , খাদ্যের গুনাগুন রেস্তোরাগুলিতে মেইনটেইন করছে না ।ফ্রিজ থেকে রাখা খাদ্য সামগ্রীর স্যাম্পল গ্রহণ করা হয়েছে ।ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।জন্মাষ্টমীর দিন শুক্রবার বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হলদিয়া থানার অন্তর্গত মাখনবাবু বাজার এলাকায় খাদ্য নিরাপত্তা শাখা, ভোক্তা বিষয়ক দপ্তর এবং আইনানুগ ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যৌথভাবে একটি অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।হোটেল গুলোতে দেখা গেল অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নাবান্না এবং চলছে পরিবেশন ।মশা মাছি ঘুরে বেড়াচ্ছি, সেই ড্রেনের পাশে তৈরি হচ্ছে মিষ্টি ।
অভিযান চলাকালীন এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয় এবং খাদ্যের গুণমান, খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সঠিক ওজন ও পরিমাপ এবং ভোক্তাদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।পাশাপাশি, খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন, সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়।এই যৌথ কর্মসূচিতে হলদিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তাঁর টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।নিরাপদ খাদ্য, সঠিক পরিমাপ ও সচেতন ভোক্তা—একটি সুস্থ ও নিরাপদ সমাজের ভিত্তি।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে এই ধরনের জনস্বার্থমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

No comments