জলের বোতলে দেখা যায় নোংরা-আবর্জনা রয়েছে। স্বয়ং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দেখলেন, সিল করা বোতলের জলেও রয়েছে নোংরা।এমনকি সেই জল পান করে অসুস্থবোধ করেন জেলাশাসক। সঙ্গে সঙ্গে ত্রেতা সুরক্ষা দপ্তরকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেন। কোন ক…
জলের বোতলে দেখা যায় নোংরা-আবর্জনা রয়েছে। স্বয়ং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দেখলেন, সিল করা বোতলের জলেও রয়েছে নোংরা।এমনকি সেই জল পান করে অসুস্থবোধ করেন জেলাশাসক। সঙ্গে সঙ্গে ত্রেতা সুরক্ষা দপ্তরকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেন। কোন কোম্পানির জল, কী ভাবে সেখানে পানীয় জল বোতলে ভরা হয়, পুরো বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় প্রশাসনিক আধিকারিকদের মধ্যে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।অতিথিদের জন্য টেবিলে সাজানো রয়েছে পানীয় জলের বোতল। সেখান থেকে একটি বোতল নিয়ে জল খাওয়ার সময়েই বিপত্তি।জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘যে সংস্থা এই ধরনের কাজ করে চলেছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে যারা পানীয় জল বাজারে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ।

No comments