Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদলে প্রাইমারি স্কুলের চৌহদ্দিতে বুধবার বিরিয়ানির গন্ধে মিশেছে খুদের মনের ‘খুশির গন্ধ

সাংবাদিক দীপক পন্ডা:--লোভনীয় খাবারের কথা শুনে ক্লাসের পরে টিফিনের ঘণ্টি বাজতেই দৌড় দেয় পড়ুয়ারা। বড় গামলা করে বিরিয়ানি নিয়ে হাজির হন মিড-ডে মিলের কর্মীরা। পাতে পড়তেই খুদেদের কোলাহলে কান পাতা দায়। পেট পুরে খেয়ে অহন-শুভম-দিশার এ…

 


সাংবাদিক দীপক পন্ডা:--লোভনীয় খাবারের কথা শুনে ক্লাসের পরে টিফিনের ঘণ্টি বাজতেই দৌড় দেয় পড়ুয়ারা। বড় গামলা করে বিরিয়ানি নিয়ে হাজির হন মিড-ডে মিলের কর্মীরা। পাতে পড়তেই খুদেদের কোলাহলে কান পাতা দায়। পেট পুরে খেয়ে অহন-শুভম-দিশার এক সুরে জানায় , ‘আজকে খেয়ে আমরা খুব খুশি। স্কুলে যা খেয়েছি রাতে আর খেতে হবে না।’ বহুদিন ধরেই খুদে পড়ুয়ারা বায়না করেছিল বিরিয়ানি খাওয়ার জন্য। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই মিড-ডে মিলে বেশ খানিকটা বরাদ্দ বাড়ানো হয়েছে। সন্তানসম পড়ুয়াদের আবদার ফেলতে পারেননি শিক্ষকরা। মহিষাদলের রাজারামপুর জুনিয়ার বেসিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে বিরিয়ানি করে খাওয়ানো হলো ।নিজেরাই চাঁদা তুলে আয়োজন করেছিলেন বিরিয়ানির।শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ১৬৯ জন। স্বাধীনতা সংগ্রামী সুশীলকুমার ধাড়ার হাত ধরে গড়ে উঠেছিল এই স্কুল। বিদ্যালয়ে মোট ৬ জন শিক্ষক রয়েছেন।স্বাস্থ্যবিধি মেনে যাতে বিরিয়ানি রান্না হয়। তার জন্য সকাল থেকে বাজারে গিয়ে নিজে হাতে সবকিছু কেনাকাটা করেছে।’ বিরিয়ানি তৈরি করতে মিড-ডে মিলের রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে হাত লাগিয়ে সাহায্য করেছেন স্কুল শিক্ষকরা।

No comments