Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মোটর ভেহিকেল দপ্তরের যৌথ উদ্যোগে সেবা সংকল্প অভিযান

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মোটর ভেহিকেল দপ্তরের যৌথ উদ্যোগে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে শনিবার হলদিয়ার সিটি সেন্টার, মঞ্জুশ্রী ও হলদিয়া টাউনশিপের মোহনা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। মোটর ভেহিকেল চালকদের সরকারি নিয়…

 


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মোটর ভেহিকেল দপ্তরের যৌথ উদ্যোগে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে শনিবার হলদিয়ার সিটি সেন্টার, মঞ্জুশ্রী ও হলদিয়া টাউনশিপের মোহনা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। মোটর ভেহিকেল চালকদের সরকারি নিয়ম মেনে স্কুটার, মোটর সাইকেল, গাড়ি ইত্যাদি চালানোর জন্য সতর্ক করা হয়। এই অভিযানে দেখা যায়, বহু মোটর সাইকেলের সঠিকভাবে নম্বর নেই, লাইসেন্স রিনিউ নেই, নিয়ম মেনে হেলমেট ব্যবহার করা হচ্ছে না - স্ত্রী ও দুটি শিশুকে বিনা হেলমেটে জাতীয় সড়কে বিপজ্জনক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এই নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে গাড়ি চালক ও গাড়ির মালিককে সতর্ক করা হয়।নিয়ম মেনে যাতে গাড়ি রাস্তায় চালায় তার জন্য সচেতন করেজেলা পুলিশ ও মোটর ভেহিকেল দপ্তর।

No comments