নন্দীগ্রামে তেরোপেখা যাবার উদ্দেশ্যে নৌকা ছাড়লেও মাঝ দরিয়ায় উল্টে যায় নৌকা ।শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় মহিষাদলের তেরপেখ্যা ফেরিঘাট থেকে একটি যাত্রিবোঝাই নৌকা তিনটি মোটর সাইকেল, একটি ব্যাটারি চালিত সাইকেল-সহ ১৬ জন যাত্রী নিয়…
নন্দীগ্রামে তেরোপেখা যাবার উদ্দেশ্যে নৌকা ছাড়লেও মাঝ দরিয়ায় উল্টে যায় নৌকা ।শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় মহিষাদলের তেরপেখ্যা ফেরিঘাট থেকে একটি যাত্রিবোঝাই নৌকা তিনটি মোটর সাইকেল, একটি ব্যাটারি চালিত সাইকেল-সহ ১৬ জন যাত্রী নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল।প্রবল জোয়ারের ঢেউতে প্রবল স্রোতের টানে নৌকাটি উল্টে যায়।পূর্ণিমার ভরা কোটালেনদীতে জলস্তর বেড়ে বিপত্তি । ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় হলদিয়ার এসডিপিও অলক কুমার ও হলদিয়ার অ্যাডিশনাল এসপি বিবেক ভর্মা ।যাত্রীরা কোনওরকমে সাঁতরে পাড়ে ফিরে আসেন। কিন্তু মোটরসাইকেল ও সাইকেলটি পাওয়া যায়নি।হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অলোক কুমার জানান, নৌকার সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নৌকা এবং নৌকায় থাকা বাইক ও সাইকেল খোঁজার কাজ চলছে। সকল যাত্রী সুস্থ রয়েছেন।মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা বলেন, ‘এখানে জেটিতে সঠিক ভাবে নজরদারি নিশ্চয়ই হচ্ছে না। আমরা আগামী দিনে যাতে কোনওভাবে এই ধরনের বিপত্তি না হয়, সেটা দেখব। নৌকায় যাতে অতিরিক্ত যাত্রী না ওঠানো হয়, সে বিষয়ে খেয়াল রাখা হবে।’নৌকায় থাকা গোপালপুরের যাত্রী বলেন ,মহিষাদল থেকে যাবার সময় দুটো তিনটে বড় ঢেউ এসে নৌকার উপরে পড়ে ।নৌকো উল্টে যায় ।১৬- ১৭ জন ছিলাম ,সাঁতরে বাড়ে উঠে আসি ।নৌকায় কোন মহিলা ও শিশু ছিল না ।

No comments