হলদিয়া রাজ্য সড়কে দ্বিতীয় সরকারি বাস চালু হলো ।রাজ্য সরকারের হলদিয়া, ভায়া মেছাদা কলকাতা বাস সন্ধ্যায় একটি চালু হলো । বিভিন্ন অফিসে কাজ করতেন তাদের বাদুড় ঝুলে যাওয়ার মত ট্রেনে ঝুলে ঝুলে যেতে হতো। সমস্ত চিন্তার অবসান ঘটিয…
হলদিয়া রাজ্য সড়কে দ্বিতীয় সরকারি বাস চালু হলো ।রাজ্য সরকারের হলদিয়া, ভায়া মেছাদা কলকাতা বাস সন্ধ্যায় একটি চালু হলো । বিভিন্ন অফিসে কাজ করতেন তাদের বাদুড় ঝুলে যাওয়ার মত ট্রেনে ঝুলে ঝুলে যেতে হতো। সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে বর্তমান রাজ্য সরকার হলদিয়া থেকে শেষ সন্ধ্যা ৬:৩০ মিনিটে হলদিয়া থেকে কলিকাতার উদ্দেশ্যে একটি বা পরিষেবার শুরু হলো। হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজের শেষে বাড়ি যাবার বাস না পাওয়ার অভিযোগ করছিল ।কিছুটা হলেও সমাধান সূত্র মিলল । আজ ১ লা সেপ্টেম্বর হলদিয়া টাউনশিপ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সবুজ পতাকা নেড়ে বাসের শুভযাত্রা উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। মহিলাদের বিনা পয়সায় যাতায়াতের সুবিধার জন্য আরেকটি বাস চালু করল রাজ্য সরকার । তিনি বলেন আরো কয়েকটি রুটে নতুন করে বাস চালু হবে, তবে খুব শীঘ্রই হলদিয়া থেকে সৈকত শহর দীঘা পর্যন্ত বাসের শুভ সূচনা হবে শুধু সময়ের অপেক্ষা। রাজ্য সড়কে আগস্ট মাসের শুরুতেই একটি সরকারি বাস চালু হয়েছিল ,হলদিয়া টাউনশিপ থেকে সকাল ৮-১৫ ছাড়ে ।এবার সন্ধ্যে সাড়ে ছটায় আরেকটি বাস চালু হলো কলকাতার উদ্দেশ্যে ।

No comments