বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহ ,বাজারে যৌথ নজরদারি ও সচেতনতামূলক অভিযান।অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার মহাশয়ের উপস্থিতিতে প…
বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহ ,বাজারে যৌথ নজরদারি ও সচেতনতামূলক অভিযান।অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার মহাশয়ের উপস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এর এনফোর্সমেন্ট শাখা ও জেলা প্রশাসনের দল, কৃষি বিভাগ, ভোক্তা বিষয়ক বিভাগ, লিগাল মেট্রোলজি বিভাগ এবং স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজার ও খাদ্য প্রতিষ্ঠানে নজরদারি চালানো হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানে পরিদর্শন, খাদ্যপণ্যের গুণমান ও মজুত যাচাই, মূল্যতালিকা এবং ওজন-পরিমাপ সংক্রান্ত বিষয় পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা ও ন্যায্য মূল্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

No comments