হলদিয়ি সংবাদপত্র - নন্দীগ্রাম উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান শুক্রবার গ্রেফতার হয়। শুক্রবার উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ও প্রার্থী নমিনেশন তুলে নেওয়ার পর ,কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিলেন ।মমতা কংগ্র…
হলদিয়ি সংবাদপত্র - নন্দীগ্রাম উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান শুক্রবার গ্রেফতার হয়। শুক্রবার উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ও প্রার্থী নমিনেশন তুলে নেওয়ার পর ,কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিলেন ।মমতা কংগ্রেসকে সমর্থনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। জমি আন্দোলনের নেতা নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করলো পুলিশ।২০০৭ সালে জমি আন্দোলনের সময় শতাধিক নেতার বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রয়েছে।নন্দীগ্রাম উপ নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে ।আগামী ৬ই অক্টোবর উপনির্বাচন রয়েছে নন্দীগ্রাম ও রেজিনগরে ।তার আগেই প্রার্থী পদ নিয়ে নাটকীয় মোড় তৈরি হয়েছে নন্দীগ্রামে । কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নন্দীগ্রাম থানা গ্রেফতার করে ,শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা যায় , মিলন প্রধানের নামে নন্দীগ্রামে পুরনো একটি মামলা ছিল ।সেই মামলার ভিত্তিতে মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে ।
নন্দীগ্রাম বাসীদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন,*
“নন্দীগ্রামের জেল খাটা, কেস খাওয়া প্রত্যেক নেতাকে এই প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের সসম্মানে দলগত মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করার কাজ আমার। মিথ্যে মামলা প্রত্যাহার করার দায়িত্ব আমার। সেই দায়িত্ব পালন করব।”
সিপিম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি এই প্রসঙ্গে বলেন, *"বিরোধীদের ভয় দেখিয়ে গ্রেফতার করে, নন্দীগ্রামে ভোট করাতে চাইছেন মুখ্যমন্ত্রী!"* "নন্দীগ্রামের পুরনো মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান যদি গ্রেপ্তার করা হয়, তবে নন্দীগ্রামের সমস্ত পুরনো মামলায় অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে । "

No comments