হলদিয়া সংবাদপত্র , দীপক পন্ডা --সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ বাতিল হলো হলদিয়ায় এসডিও অফিসে ।নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ বাতিল ,নিজে সঞ্চিতা প্রধান দে তার প্রার্থী পথ তুলে নিলেন । এরপর নতুন ক…
হলদিয়া সংবাদপত্র , দীপক পন্ডা --সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ বাতিল হলো হলদিয়ায় এসডিও অফিসে ।নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ বাতিল ,নিজে সঞ্চিতা প্রধান দে তার প্রার্থী পথ তুলে নিলেন । এরপর নতুন করে প্রার্থী হবার সুযোগ থাকলো না ।২৮ বছর পর তৃণমূল কংগ্রেস প্রতীকটি ফ্রিজ হয়ে গেল ।১৯৯৮ সালে পথচলা তৃণমূল কংগ্রেসের প্রতীক,জোড়া ফুল ,2026 সালে সমাপ্ত হলো ।গোটা বিষয়টা এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় একটি ধাক্কা ।এত বড় ধাক্কা খাওয়ার পর আবার রাজনৈতিকভাবে তিনি ঘোড়ার দাঁড়াতে পারেন কিনা সেদিকেই লক্ষ মানুষের ।গতকাল মুখ্যমন্ত্রীর কাছে যান প্রার্থী সঞ্চিতা প্রধান দে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি সিম্বলের তৈরি করেছেন ,যেখানে একজন ফুটবল খেলছেন । নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি বড় ধাক্কা ।নন্দীগ্রাম উপ নির্বাচনের প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়া ।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের তিনটি প্রতীক চিহ্ন পাঠিয়েছেন ।মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ,তৃণমূল মমতা কংগ্রেস --এইভাবে তিনটি নাম পাঠানো হয়েছে । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর দল কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে ।তাই নতুন করে সংগঠন তৈরি করার প্রচেষ্টা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নামটি কে সীল মোহর রাখতে চান । সূত্রের খবর গতকাল রাতেই পাঠানো হয়েছে এই তিনটে নাম,ইমেইল মারফত ।নির্বাচন কমিশনার কোন নামটা বেছে নেয় সেটা দেখার ।

No comments