জেলাশাসকসহ খাদ্য দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালালো কাঁথি মহিষাদল তমলুকের বিভিন্ন দোকানে ।জনসাধারণের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ‘বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহ’ (Special Food Safety Week) উপলক্ষ…
জেলাশাসকসহ খাদ্য দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালালো কাঁথি মহিষাদল তমলুকের বিভিন্ন দোকানে ।জনসাধারণের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ‘বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহ’ (Special Food Safety Week) উপলক্ষে গতকাল, ০২.০৯.২০২৬ তারিখে কাঁথি, মহিষাদল ও তমলুক থানা এলাকায় যৌথভাবে অভিযান ও সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়। এই কর্মসূচিতে জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার মহাশয় সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
খাদ্য নিরাপত্তা শাখা, উপভোক্তা বিষয়ক দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য-বিক্রয়কারী প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয় এবং খাদ্যের গুণমান, নিরাপত্তা, সঠিক ওজন ও পরিমাপসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।বহু দোকানে ফ্রিজ থেকে স্টক থেকে মেয়াদোত্তীর্ণ পানীয় ও খাদ্য সামগ্রী পাওয়া গেছে।বেশ কিছু দোকানে নোটিশ ধরানো হয়েছে ।
এই অভিযানের মূল লক্ষ্য ছিল নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা, ভোক্তা অধিকার সুরক্ষিত রাখা এবং খাদ্য ব্যবসায়ীদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করা।

No comments