Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পরিদর্শনে উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা

সোমবার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহাবিদ্যালয় পরিদর্শন করেন উত্তর কাঁথির জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী সুমিতা সিনহা মহাশয়া।পরিদর্শনকালে তিনি মহাবিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর…

 


সোমবার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহাবিদ্যালয় পরিদর্শন করেন উত্তর কাঁথির জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী সুমিতা সিনহা মহাশয়া।

পরিদর্শনকালে তিনি মহাবিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে পরিচিত হন। মহাবিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।তিনি বলেন, “ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”তাঁর এই দায়িত্ব গ্রহণ ও পরিদর্শনে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।

No comments