Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পুলিশ সুপার কেন্দামারি ঘাট পরিদর্শন করে মৎস্যজীবী ও নৌকাচালকদের সঙ্গে মতবিনিময়

নন্দীগ্রামে জনঅভিযোগ নিষ্পত্তি শিবির ও হলদি নদীর পাড় কেন্দামারি ঘাট পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার।মঙ্গলবার নন্দীগ্রাম থানা এলাকার কেন্দামারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত পঞ্চায়েত স্তরের জনঅভিযোগ নিষ্পত্তি শিব…

 


নন্দীগ্রামে জনঅভিযোগ নিষ্পত্তি শিবির ও হলদি নদীর পাড় কেন্দামারি ঘাট পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার।মঙ্গলবার নন্দীগ্রাম থানা এলাকার কেন্দামারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত পঞ্চায়েত স্তরের জনঅভিযোগ নিষ্পত্তি শিবির (Public Grievance Redressal Camp) পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার ভর্মা। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ও কার্যকর নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।এরপর পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কেন্দামারি ঘাট পরিদর্শন করে মৎস্যজীবী ও নৌকাচালকদের সঙ্গে মতবিনিময় করেন। নদীপথের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ঘাট সংলগ্ন এলাকার বিভিন্ন প্রয়োজন এবং সাধারণ মানুষের সুবিধার্থে গৃহীত ব্যবস্থাগুলি সরেজমিনে পর্যালোচনা করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।জনবান্ধব পুলিশিং, সুষ্ঠু প্রশাসনিক সমন্বয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

No comments