Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তমলুক থানায় নথিভুক্ত তিনটি পৃথক সাইবার প্রতারণার মামলায় তদন্ত, উধাও ফান্ড, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সাইবার প্রতারণার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ — ভুক্তভোগীদের ₹১,৫৪,০০০/- ফেরাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাফল্য।সাইবার প্রতারণার শিকার সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের আর্থিক ক্ষতি কমাতে এবং দ্রুত আইনি সহা…

 


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সাইবার প্রতারণার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ — ভুক্তভোগীদের ₹১,৫৪,০০০/- ফেরাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাফল্য।সাইবার প্রতারণার শিকার সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের আর্থিক ক্ষতি কমাতে এবং দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।সম্প্রতি তমলুক থানায় নথিভুক্ত তিনটি পৃথক সাইবার প্রতারণার মামলায় তদন্ত, সংশ্লিষ্ট ব্যাংক, জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল (NCRP) এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভুক্তভোগীদের মোট ₹১,৫৪,০০০/- টাকা সফলভাবে উদ্ধার করে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হয়েছে।

 একটি ঘটনায় ক্ষতিকর (ম্যালিশিয়াস) লিঙ্কে ক্লিক করার ফলে প্রতারণার মাধ্যমে স্থানান্তরিত ₹৯৫,০০০/--এর মধ্যে ₹৮২,০০০/- টাকা উদ্ধার করে ভুক্তভোগীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে।

 অপর একটি ঘটনায়, একটি ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করে প্রতারণার শিকার হওয়া এক ভারতীয় সেনা কর্মকর্তার ₹৫০,০০০/- টাকা সম্পূর্ণ উদ্ধার করে মাননীয় আদালতের নির্দেশ অনুসারে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হয়েছে।

 আরও একটি ঘটনায়, একটি অজ্ঞাত ও ক্ষতিকর মোবাইল অ্যাপ ইনস্টল করার পর প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির ₹২২,০০০/- টাকা সম্পূর্ণ উদ্ধার করে মাননীয় আদালতের নির্দেশ অনুসারে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হয়েছে।

সাইবার নিরাপত্তায় আপনার সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা।


জেনে রাখুন-- • অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।

• অজানা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করা থেকে বিরত থাকুন।

• OTP, PIN, CVV বা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না।

• প্রতারণার শিকার হলে বা আশঙ্কা হলে অবিলম্বে ১৯৩০ নম্বরে কল করুন অথবা **www.cybercrime.gov.in**-এ অভিযোগ জানান।

সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

No comments