হলদিয়া- কলকাতা ভায়া মেছাদা, রাজ্য সড়কে নতুন সরকারি বাস পরিষেবা চালু হলো ,খুশি নিত্যযাত্রীরা পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত চালু হলো নতুন সরকারি বাস পরিষেবা। শুভ সূচনা হল হলদিয়া টাউনশিপ থেকে দুর্গাচক, মহিষাদল, ত…
হলদিয়া- কলকাতা ভায়া মেছাদা, রাজ্য সড়কে নতুন সরকারি বাস পরিষেবা চালু হলো ,খুশি নিত্যযাত্রীরা পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত চালু হলো নতুন সরকারি বাস পরিষেবা। শুভ সূচনা হল হলদিয়া টাউনশিপ থেকে দুর্গাচক, মহিষাদল, তমলুক হয়ে কলকাতা পর্যন্ত SBSTC বাস পরিষেবা। জাতীয় সড়কে সরকারি বাস পরিষেবা থাকলেও রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা ছিল না। নতুন এই পরিষেবায় সকলেই খুশি । উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি।জানা গিয়েছে, হলদিয়ার টাউনশিপ থেকে রাজ্য সড়ক ধরে মঞ্জুশ্রী, চৈতন্যপুর, মহিষাদল ,তমলুক হয়ে কলকাতা যাবে বাসটি। সকাল ৮.১৫ মিনিটে বাসটি ছাড়বে। সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পৌঁছবে। ফের ১:৪৫ মিনিটে কলকাতা থেকে বাসটি ছেড়ে সাড়ে ছয়টা নাগাদ হলদিয়া পৌঁছবে। শুক্রবার সরকারি বাসটির উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী। এ ছাড়াও উপস্থিত থাকবেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা।
হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত ভাড়া হবে ১০৯ টাকা। এ ছাড়া মহিষাদল পর্যন্ত ৩১ টাকা, নন্দকুমার ৩৫ টাকা, তমলুক পর্যন্ত ভাড়া ৪২ টাকা, কোলাঘাট পর্যন্ত ভাড়া ৫৯ টাকা, উলুবেড়িয়া ভাড়া ৭৭ টাকা, সাঁতরাগাছি পর্যন্ত ভাড়া হবে ১০২ টাকা।
এই বাস চালু হলে খুব সুবিধা হবে যাতায়াতের। পাশাপাশি, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।’হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী বলেন, ‘হলদিয়া থেকে রাজ্য সড়ক দিয়ে বহু মানুষ কলকাতা যান। সরকারি বাস পরিষেবা না থাকায় সমস্যার কথা স্থানীয়রা জানাচ্ছিলেন। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনতেই সরকারি বাস পরিষেবা অনুমোদন পাওয়া গিয়েছে।

No comments