Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর শহরে বাসিন্দাকেন্দ্রিক আধার পরিষেবা আরও শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

পূর্ব মেদিনীপুরবাসীদের জীবনযাত্রা সহজ করতে পরিষেবা পরিকাঠামো সম্প্রসারণ অব্যাহত রেখেছে UIDAI*।*পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ড. হরেকৃষ্ণ বেরার হাত ধরে পূর্ব মেদিনীপুরের…

 


পূর্ব মেদিনীপুরবাসীদের জীবনযাত্রা সহজ করতে পরিষেবা পরিকাঠামো সম্প্রসারণ অব্যাহত রেখেছে UIDAI*।*পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ড. হরেকৃষ্ণ বেরার হাত ধরে পূর্ব মেদিনীপুরের তমলুকে নতুন আধার সেবা কেন্দ্রের (ASK) উদ্বোধন।*

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)* দফতর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে একটি অত্যাধুনিক আধার সেবা কেন্দ্র (ASK) চালু করেছে। এর মাধ্যমে পূর্ব মেদিনীপুর শহরে বাসিন্দাকেন্দ্রিক আধার পরিষেবা আরও শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল।

এএসকে-টির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ড. হরেকৃষ্ণ বেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা, আইপিএস, UIDAI-এর আধিকারিক, এএসকে-র কর্মী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতিমন্ত্রী শ্রীবেরা UIDAI-এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং এএসকে-তে আসা বাসিন্দাদের পাশাপাশি, সেখানে উপস্থিত কেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি আধার নথিভুক্তিকরণ ও তথ্য আপডেটের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন এবং কেন্দ্রে প্রদান করা বিভিন্ন আধার পরিষেবা পর্যালোচনা করেন।

পূর্ব মেদিনীপুরের এএসকে-তে আটটি আধার এনরোলমেন্ট কিট (AEK) রয়েছে। এর মাধ্যমে হাজার হাজার বাসিন্দাকে নিরবচ্ছিন্ন আধার সংক্রান্ত পরিষেবা প্রদান করা হবে। সরকারি ছুটির দিন ছাড়া সব দিনই এএসকে খোলা থাকবে। এর ফলে, বাসিন্দাদের জন্য আধার পরিষেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। আধার সেবা কেন্দ্রে একই ছাদের নিচে আধার নথিভুক্তিকরণ, জনসংখ্যাগত ও বায়োমেট্রিক তথ্য আপডেট, অভিযোগের নিষ্পত্তি এবং অন্যান্য আধার সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে UIDAI-এর কলকাতা স্টেট অফিসের ডিরেক্টর শ্রী শুভদীপ চৌধুরী বলেন, পূর্ব মেদিনীপুরে এই ASK উদ্বোধনের মাধ্যমে UIDAI এখন পশ্চিমবঙ্গে মোট ১৭টি ASK চালু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় আরও পাঁচটি ASK চালু করা হবে। 

UIDAI পরিচালিত ASK-গুলি সকলের জন্য সহজলভ্য ও বাসিন্দাবান্ধব করে তৈরি করা হয়েছে। এখানে হুইলচেয়ার ব্যবহারের সুবিধা, সহজে ব্যবহারযোগ্য শৌচাগার এবং অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। বাসিন্দারা UIDAI-এর অ্যাপয়েন্টমেন্ট পোর্টালের মাধ্যমে ASK-তে আধার পরিষেবার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারেন: https://bookappointment.uidai.gov.in/ । 

M/s Protean e Gov Technologies Limited এই ASK-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে।

No comments