পূর্ব মেদিনীপুর জেলার বন্যাকবলিত ও জলবন্দি অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এলেন জেলা পুলিশ সুপার । তাঁদের নিকট দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অত্যন্ত তৎপরতার সঙ্গ…
পূর্ব মেদিনীপুর জেলার বন্যাকবলিত ও জলবন্দি অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এলেন জেলা পুলিশ সুপার । তাঁদের নিকট দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অত্যন্ত তৎপরতার সঙ্গে Disaster Management Fund থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক তহবিল অনুমোদন করেছেন। তাঁর নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বন্যাদুর্গত মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সুতাহাটা থানার অন্তর্গত দেউলপোতা গ্রাম-এর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা -সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। তাঁরা জলমগ্ন এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।বন্যাকবলিত দুর্গত পরিবারগুলির হাতে পৌঁছে দেওয়া হয় ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে থেকে তাঁদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

No comments